1. atherabeed4@gmail.com : abeed bhai : abeed bhai
  2. admin@jawabazarerdak.com : ডাক ডেস্ক :
  3. nafisatef94@gmail.com : Nafis Fuad Atef : Nafis Fuad Atef
  4. Kingmusharrof1992@gmail.com : মোশাররফ হোসেন : মোশাররফ হোসেন
  5. abubakarchy97@gmail.com : Siddik Chowdhury : Siddik Chowdhury
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে সাবেক  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ফেরত চাইল বাংলাদেশ - সত্য ও ন্যায় এর কথা বলে
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রতিবাদে ছাতকে সহস্রাধিক মানুষের মানববন্ধন জাউয়া বাজার ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতক-দোয়ারাবাজার রুটে ভারতীয় গরু-মহিষের নিরাপদ করিডোর, রমরমা রশিদ বাণিজ্য ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক তিন মাদক ব্যবসায়ী এক হাতে বাহিনী, অন্য হাতে স্বাবলম্বিতা: আনসার সদস্য হাবিবুর রহমানের সাফল্যের গল্প ঝাড়ু মিছিল গাজীপুরের কালিয়াকৈরে: জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই ছাতকে যুবলীগ নেতা শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই সদস্য কুপিয়ে জখম দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা শেষ হয়নি: মিজান চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর বাড়িতে পুলিশি অভিযান ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে সাবেক  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ফেরত চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে সাবেক  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ফেরত চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে বিচার ব্যবস্থার মুখোমুখি করতে ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে। আর এ উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে ভারত সরকারকে নোট ভারবাল দিয়েছে বাংলাদেশ।

এর আগে, সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে।

জুলাই-আগস্টের গণহত্যার মামলায় গত ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত ১৩ নভেম্বর শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করেছে প্রসিকিউশন।

উল্লেখ্য, ভারতের সঙ্গে ২০১৩ সাল থেকে ‘প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলা’য় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দিদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি রয়েছে।

সূত্র – কাল বেলা

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD