1. atherabeed4@gmail.com : abeed bhai : abeed bhai
  2. admin@jawabazarerdak.com : ডাক ডেস্ক :
  3. nafisatef94@gmail.com : Nafis Fuad Atef : Nafis Fuad Atef
  4. Kingmusharrof1992@gmail.com : মোশাররফ হোসেন : মোশাররফ হোসেন
  5. abubakarchy97@gmail.com : Siddik Chowdhury : Siddik Chowdhury
ঘুষ-দুর্নীতির অভিযোগ আর শুনতে চাই না : উপদেষ্টা আসিফ মাহমুদ - সত্য ও ন্যায় এর কথা বলে
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রতিবাদে ছাতকে সহস্রাধিক মানুষের মানববন্ধন জাউয়া বাজার ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতক-দোয়ারাবাজার রুটে ভারতীয় গরু-মহিষের নিরাপদ করিডোর, রমরমা রশিদ বাণিজ্য ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক তিন মাদক ব্যবসায়ী এক হাতে বাহিনী, অন্য হাতে স্বাবলম্বিতা: আনসার সদস্য হাবিবুর রহমানের সাফল্যের গল্প ঝাড়ু মিছিল গাজীপুরের কালিয়াকৈরে: জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই ছাতকে যুবলীগ নেতা শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই সদস্য কুপিয়ে জখম দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা শেষ হয়নি: মিজান চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর বাড়িতে পুলিশি অভিযান ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

ঘুষ-দুর্নীতির অভিযোগ আর শুনতে চাই না : উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঘুষ-দুর্নীতির অভিযোগ আর শুনতে চাই না : উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা-উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম করবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন- ঘুষ, দুর্নীতি করেছেন এমন অভিযোগ আর শুনতে চাই না।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শীতার্তদের মধ্যে ৩ হাজার শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় উপদেষ্টা আসিফ বলেন, আমি উত্তরবঙ্গের মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনতে এখানে এসেছি। শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ একটা বাহানা মাত্র। এই সরকারের ক্লিয়ার কথা হচ্ছে, আমরা সংস্কারগুলো করবো, কমিশনগুলো উপস্থাপনা দেবে।

পরে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জলঢাকা উপজেলার সৈন্যাসীর ব্রিজ ও বুড়িতিস্তার মনছারের ঘাট পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক সমন্বয়ক আবু সাঈদ লিয়ন, সহ-সমন্বয়ক রেদওয়ান আহমেদ, নীলফামারী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অম্লান হোসেনসহ জলঢাকা উপজেলার আহসান হাবিব রক্সি, সাবাব তানজিম, নেওয়াজ নিশান, সাব্বির আহমেদ প্রমুখ।

 

সূত্র – কাল বেলা

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD