1. atherabeed4@gmail.com : abeed bhai : abeed bhai
  2. admin@jawabazarerdak.com : ডাক ডেস্ক :
  3. nafisatef94@gmail.com : Nafis Fuad Atef : Nafis Fuad Atef
  4. Kingmusharrof1992@gmail.com : মোশাররফ হোসেন : মোশাররফ হোসেন
  5. abubakarchy97@gmail.com : Siddik Chowdhury : Siddik Chowdhury
চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ করা মামলায় শিক্ষক কারাগারে - সত্য ও ন্যায় এর কথা বলে
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রতিবাদে ছাতকে সহস্রাধিক মানুষের মানববন্ধন জাউয়া বাজার ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতক-দোয়ারাবাজার রুটে ভারতীয় গরু-মহিষের নিরাপদ করিডোর, রমরমা রশিদ বাণিজ্য ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক তিন মাদক ব্যবসায়ী এক হাতে বাহিনী, অন্য হাতে স্বাবলম্বিতা: আনসার সদস্য হাবিবুর রহমানের সাফল্যের গল্প ঝাড়ু মিছিল গাজীপুরের কালিয়াকৈরে: জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই ছাতকে যুবলীগ নেতা শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই সদস্য কুপিয়ে জখম দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা শেষ হয়নি: মিজান চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর বাড়িতে পুলিশি অভিযান ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ করা মামলায় শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁদপুরে শিশু ধর্ষণের অভিযোগ করা মামলায় শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিবেদন:চাঁদপুরে শিশুকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে করা মামলায় কাজী মো. আসাদ (৫৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার কচুয়া পৌরসভাধীন আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায়। ভুক্তভোগী শিশু ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল হক।

মামলার এজাহারে বলা হয়, কাজী মো. আসাদ (৫৫) আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এবং কচুয়া পৌরসভাধীন ৮ নং ওয়ার্ড (কাজী বাড়ির) বাসিন্দা। গত ১৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় শিশুটি মাদ্রাসার নিচতলায় পানি আনতে গেলে কাজী মো. আসাদ তার রুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনাটি শিশুটি তার সহপাঠী ও পরিবারকে জানালে তার মা তাকে চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল রানা জানান, শিশুর শারীরিক অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

পরে চাঁদপুর সদর হাসপাতালে ৭ দিন নিবির পর্যবেক্ষণে চিকিৎসা শেষে (২২ ডিসেম্বর) শিশুটির মা সালমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় এজাহার দায়ের করেন।

এ বিষয়ে শিশুটির মা সালমা বেগম জানান, তার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে ৭ দিন চিকিৎসা করানো হয়েছে।

কচুয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল হক জানান, শিশুটির মা রোববার মামলা দায়ের করার পর অভিযুক্ত ধর্ষণকারী কাজী মো. আসাদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা ৯ (১) অনুযায়ী বিকালে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সূত্র – বার্তা ২৪

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD