1. atherabeed4@gmail.com : abeed bhai : abeed bhai
  2. admin@jawabazarerdak.com : ডাক ডেস্ক :
  3. nafisatef94@gmail.com : Nafis Fuad Atef : Nafis Fuad Atef
  4. Kingmusharrof1992@gmail.com : মোশাররফ হোসেন : মোশাররফ হোসেন
  5. abubakarchy97@gmail.com : Siddik Chowdhury : Siddik Chowdhury
জৈন্তাপুরে নিরাপদ মহাসড়ক ও দূর্ঘটনা রোধকল্পে মুক্ত আলোচনা সভা - সত্য ও ন্যায় এর কথা বলে
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রতিবাদে ছাতকে সহস্রাধিক মানুষের মানববন্ধন জাউয়া বাজার ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতক-দোয়ারাবাজার রুটে ভারতীয় গরু-মহিষের নিরাপদ করিডোর, রমরমা রশিদ বাণিজ্য ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক তিন মাদক ব্যবসায়ী এক হাতে বাহিনী, অন্য হাতে স্বাবলম্বিতা: আনসার সদস্য হাবিবুর রহমানের সাফল্যের গল্প ঝাড়ু মিছিল গাজীপুরের কালিয়াকৈরে: জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই ছাতকে যুবলীগ নেতা শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই সদস্য কুপিয়ে জখম দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা শেষ হয়নি: মিজান চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর বাড়িতে পুলিশি অভিযান ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে নিরাপদ মহাসড়ক ও দূর্ঘটনা রোধকল্পে মুক্ত আলোচনা সভা

ডাক ডেস্কঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
জৈন্তাপুরে নিরাপদ মহাসড়ক ও দূর্ঘটনা রোধকল্পে মুক্ত আলোচনা সভা

সিলেটের জৈন্তাপুরে নিরাপদ মহাসড়ক ও দূর্ঘটনা রোধকল্পে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়

“নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত বাংলাদেশ পুলিশের অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশ সিলেট ও তামাবিল হাইওয়ে থানা সিলেট যৌথ উদ্যোগে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২০শে জানুয়ারি) বিকাল ৩ টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারের মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আলমাছ আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ট্রাফিক পরিদর্শক (এডমিন) রফিকুল ইসলাম মৃধা।
সড়ক, মহাসড়কের দূর্ঘটনা রোধে নিরাপদ সড়ক নিশ্চিতের বিষয়ে স্হানীয় নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক, মালিক, সড়কের নিকটবর্তী স্হাপনার মালিক ও সড়ক সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেক হোল্ডার নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ পক্ষ থেকে নিরাপদ সড়ক মহাসড়ক নিশ্চিতে ও দূর্ঘটনা রোধে সর্বসাধারণের সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসার আহবান জানানো হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ শামসুজ্জামান, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি।
আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ্, প্রবীন শিক্ষক মাস্টার এনায়েত উল্লাহ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জামায়াতে ইসলামী জৈন্তাপুর শাখার সাবেক আমির নাজমুল ইসলাম, বর্তমান আমির গোলাম কিবরিয়া, মাওলানা কবির আহমেদ, ইউপি সদস্য মুসলিম আলি, রকিব আহমেদ, যুবনেতা মো. নাসির উদ্দীন, বিএনপি নেতা মো. লুৎফর রহমান, তামাবিল বাস মালিক সমিতির সভাপতি হাজি নুর উদ্দিন, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ইলিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, সেলিম আহমেদ, নুরুল হক, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক বদরুল আলম শাওন, জেলা ছাত্রদলের সদস্য ফারহাদুজ্জামান ফাহাদ, উপজেলার বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ পরিবহন সেক্টরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

One response to “জৈন্তাপুরে নিরাপদ মহাসড়ক ও দূর্ঘটনা রোধকল্পে মুক্ত আলোচনা সভা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD