1. atherabeed4@gmail.com : abeed bhai : abeed bhai
  2. admin@jawabazarerdak.com : ডাক ডেস্ক :
  3. nafisatef94@gmail.com : Nafis Fuad Atef : Nafis Fuad Atef
  4. Kingmusharrof1992@gmail.com : মোশাররফ হোসেন : মোশাররফ হোসেন
  5. abubakarchy97@gmail.com : Siddik Chowdhury : Siddik Chowdhury
দিল্লিতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে ১৭৫ জন শনাক্ত - সত্য ও ন্যায় এর কথা বলে
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রতিবাদে ছাতকে সহস্রাধিক মানুষের মানববন্ধন জাউয়া বাজার ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতক-দোয়ারাবাজার রুটে ভারতীয় গরু-মহিষের নিরাপদ করিডোর, রমরমা রশিদ বাণিজ্য ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক তিন মাদক ব্যবসায়ী এক হাতে বাহিনী, অন্য হাতে স্বাবলম্বিতা: আনসার সদস্য হাবিবুর রহমানের সাফল্যের গল্প ঝাড়ু মিছিল গাজীপুরের কালিয়াকৈরে: জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই ছাতকে যুবলীগ নেতা শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই সদস্য কুপিয়ে জখম দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা শেষ হয়নি: মিজান চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর বাড়িতে পুলিশি অভিযান ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

দিল্লিতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে ১৭৫ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

দিল্লিতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে ১৭৫ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদন:ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৭৫ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে শনাক্তের দাবি করেছে পুলিশ। গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দিল্লির বাইরের এলাকাগুলোয় তাদের ১২ ঘণ্টার এ যাচাই অভিযান শুরু হয়। যারা বৈধ নথিপত্র ছাড়া অবস্থান করছেন, তাদের শনাক্ত ও আটক করতে তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে দিল্লির বাইরের এলাকাগুলোতে অভিযান চালানো হয়।

এ সময় ১৭৫ জনকে সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অভিবাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা জানান, ক্রমবর্ধমান অবৈধ অভিবাসীদের নিয়ে উদ্বেগের জেরে তাদের শনাক্ত করতে আউটার ডিস্ট্রিক্ট পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান ও যৌথ তল্লাশি কার্যক্রম শুরু করেছে।

অভিযানে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাতে এবং এবং সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের তথ্য সংগ্রহের জন্য স্থানীয় থানাগুলোর পুলিশ সদস্য, ডিস্ট্রিক্ট ফরেনার সেলস ও বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে বিশেষ দল মোতায়েন করা হয়েছে।

দিল্লিতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করতে গত ১১ ডিসেম্বর থেকে অভিযান চালিয়েছিল দিল্লি পুলিশ।

১৩ ডিসেম্বর দিল্লি পুলিশ দুই অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার ও আরো এক হাজারের বেশি জনকে চিহ্নিত করার কথা জানিয়েছিল।
অন্যদিকে, দিল্লির মিউনিসিপ্যাল করপোরেশন দিল্লির স্কুলগুলোতে কোনো অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশু পড়ালেখা করছে কি না, সেটি চিহ্নিত করার আদেশ জারি করেছে।

সূত্র – কালের কন্ঠ

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD