1. atherabeed4@gmail.com : abeed bhai : abeed bhai
  2. admin@jawabazarerdak.com : ডাক ডেস্ক :
  3. nafisatef94@gmail.com : Nafis Fuad Atef : Nafis Fuad Atef
  4. Kingmusharrof1992@gmail.com : মোশাররফ হোসেন : মোশাররফ হোসেন
  5. abubakarchy97@gmail.com : Siddik Chowdhury : Siddik Chowdhury
নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক - সত্য ও ন্যায় এর কথা বলে
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রতিবাদে ছাতকে সহস্রাধিক মানুষের মানববন্ধন জাউয়া বাজার ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতক-দোয়ারাবাজার রুটে ভারতীয় গরু-মহিষের নিরাপদ করিডোর, রমরমা রশিদ বাণিজ্য ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক তিন মাদক ব্যবসায়ী এক হাতে বাহিনী, অন্য হাতে স্বাবলম্বিতা: আনসার সদস্য হাবিবুর রহমানের সাফল্যের গল্প ঝাড়ু মিছিল গাজীপুরের কালিয়াকৈরে: জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই ছাতকে যুবলীগ নেতা শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই সদস্য কুপিয়ে জখম দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা শেষ হয়নি: মিজান চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর বাড়িতে পুলিশি অভিযান ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদন: নওগাঁয় অনিক (৩২) নামের এক ভূয়া ডিবিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরের দিকে সদর উপজেলার দোগাছী সাহাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত অনিক সাহাপুর এলাকার গানাপাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডিবি ওসি পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানা যায়, গত নভেম্বর মাসে অনিক ভূয়া ডিবির ওসি সেজে দোগাছি গ্রামের লাহির উদ্দিন শেখকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায়। এরপর মামলা থেকে তার নাম কেটে দেবার নাম করে দফায় দফায় টাকা হাতিয়ে নিত। এরপর আবারও টাকার চাহিদা করতে থাকলে লাহিরের ছেলে মানিক মোল্লা আসল ডিবি পুলিশকে বিষয়টি জানায়। বিষয়টি জানার পর নওগাঁ পুলিশ সুপার মো: সাফিউল সারোয়ারের নির্দেশে এবং ডিবি ওসি আব্দুল মান্নার নেতৃত্বে এস আই সোহেল রানা, এ এস আই রুহুল আমিনসহ ডিবির একটি চৌকষ দল সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত অনিককে তার নিজ বাড়ি থেকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি ওসি আব্দুল মান্নান জানান, অভিযোগের প্রেক্ষিতে অনিককে আটক করা হয়েছে। জিঙ্গাসাবাদে অনিক ডিবি পরিচয়ে টাকা ও মোবাইল নেবার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। এবং দুপুরের পর জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

সূত্র – বার্তা ২৪

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD