1. atherabeed4@gmail.com : abeed bhai : abeed bhai
  2. admin@jawabazarerdak.com : ডাক ডেস্ক :
  3. nafisatef94@gmail.com : Nafis Fuad Atef : Nafis Fuad Atef
  4. Kingmusharrof1992@gmail.com : মোশাররফ হোসেন : মোশাররফ হোসেন
  5. abubakarchy97@gmail.com : Siddik Chowdhury : Siddik Chowdhury
নেছারাবাদে স্কুল শিক্ষকের সাতাশ বছরের পৈত্রিক সম্পত্তি দখল করে নেয়ার অভিযোগ - সত্য ও ন্যায় এর কথা বলে
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রতিবাদে ছাতকে সহস্রাধিক মানুষের মানববন্ধন জাউয়া বাজার ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতক-দোয়ারাবাজার রুটে ভারতীয় গরু-মহিষের নিরাপদ করিডোর, রমরমা রশিদ বাণিজ্য ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক তিন মাদক ব্যবসায়ী এক হাতে বাহিনী, অন্য হাতে স্বাবলম্বিতা: আনসার সদস্য হাবিবুর রহমানের সাফল্যের গল্প ঝাড়ু মিছিল গাজীপুরের কালিয়াকৈরে: জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই ছাতকে যুবলীগ নেতা শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই সদস্য কুপিয়ে জখম দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা শেষ হয়নি: মিজান চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর বাড়িতে পুলিশি অভিযান ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

নেছারাবাদে স্কুল শিক্ষকের সাতাশ বছরের পৈত্রিক সম্পত্তি দখল করে নেয়ার অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নেছারাবাদে স্কুল শিক্ষকের সাতাশ বছরের পৈত্রিক সম্পত্তি দখল করে নেয়ার অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নেরর উড়িবুনিয়া গ্রামে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে প্রশাসন থেকে শুরু করে সর্বত্র ধর্না দিচ্ছেন যায়েদ হাসান রুবল নামে একজন শিক্ষক।

জানা যায়, গত পঁচিশ বছর পর্যন্ত ভোগ দখলে থাকা পাঁচ কাঠা জমি গত তিন বছর পূর্বে জবর দখল করে নিয়েছেন মুকুল এবং বেল্লাল নামে দুই লোক। মুকুল এবং বেল্লাল ওই গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে। তারা যায়েদ হাসান রুবেলের সম্পত্তি দখলে নিয়ে দেড় লক্ষাধিক টাকার গাছ পালা কেটে নিয়েছেন। এখন ওই জমিতে মুকুল এবং বেল্লাল ঘর তোলার পায়তারা চালাচ্ছেন।

স্থানীয়রা জানান, গত সাতাশ বছর পূর্বে ওই শিক্ষকের পিতা মোজাহারুল ইসলাম তার ভাই আব্দুল লতিফ মিয়ার কাছ থেকে সাব-কবলা দলিল মুলে জমিটি ক্রয় করেছিলেন। সেই থেকে তিনি ওই জমিতে ভোগ দখলে ছিলেন। লতিফ মিয়ার ছেলেরা এখন সেই দলিল ভুয়া বলে গায়ের জোরে সম্পত্তি দখল করে নিয়েছেন। এ নিয়ে একাধিকবার শালিস-মিমাংসা হলেও কিছুই মানছেনা মুকুল এবং বেল্লাল হোসেন। এ অভিযোগ ভুক্তভোগী শিক্ষক যায়েদ হাসান রুবেল মিয়ার।

এ বিষয়ে যায়েদ হাসান রুবেল মিয়ার অভিযোগ গত সাতাশ বছর পূর্বে তার পিতা মো: মোজাহারুল ইসলাম তার ভাই লতিফ মিয়ার কাছে থেকে কিনেছেন। সেই থেকে আমরা জমির দখলে ছিলাম। গত তিন বছর পূর্বে লতিফ মিয়ার ছেলেরা দলিল ভুয়া বলে দখল করে নিয়েছে। এ নিয়ে বাধা দেয়ায় আমাদের স্বজনদের উপর হামলা চালিয়েছে। এখন আমার মেরে ফেলার হুমকি দিচ্ছে। জমিটি ফেরত পাওয়ার জন্য একাধিকবার গন্যমান্য লোকদের নিয়ে শালিস হয়েছে। মুকুল এবং বেল্লাল কিছু মানেনা। তাই প্রশানের নিকট অভিযোগ দিয়েছি।

যায়েদ হাসান রুবেলের বোন সুমনা বেগম অভিযোগ করে বলেন, আমার পিতার ক্রয়কৃত সম্পত্তি তারা দখলে নিয়ে আমার ভাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। জমি দখল নিয়ে দেড় লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়েছে।

মৃত মোজাহারুল ইসলাম এর স্ত্রী খালেদা বেগম অভিযোগ করে বলেন, আমার দেবর আব্দুল লতিফের কাছে আমরা পাঁচ কাঠা জমি কিনেছিলাম। সাতাশ বছর পর্যন্ত আমরা খেয়েছি। তিন বছর পূর্বে লতিফের ছেলেরা তা দখল করে নিয়েছে। জমিতে রোপিত মেহগিনি,কাঠাল এবং নারিকেল গাছ কেটে নিয়েছে। তারা কোন শালিস বৈঠকও মানেনা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বেল্লাল এবং মুকুল বলেন, জমিটি আমাদের। আমরা তাদের কাছে জমি পাই। এ নিয়ে মাপাপাপি হয়েছে। আপনার পিতা মোজাহারুল ইসলাম মিয়ার কাছে জমি বিক্রি করছে কিনা? এবং তা দখল করলেন কেন? প্রশ্ন করে জানতে চাইলে বেল্লাল মিয়া গনমাধ্যমে কর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD