1. atherabeed4@gmail.com : abeed bhai : abeed bhai
  2. admin@jawabazarerdak.com : ডাক ডেস্ক :
  3. nafisatef94@gmail.com : Nafis Fuad Atef : Nafis Fuad Atef
  4. Kingmusharrof1992@gmail.com : মোশাররফ হোসেন : মোশাররফ হোসেন
  5. abubakarchy97@gmail.com : Siddik Chowdhury : Siddik Chowdhury
শাপলা চত্বরের ঘটনা নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন সোহেল তাজ - সত্য ও ন্যায় এর কথা বলে
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রতিবাদে ছাতকে সহস্রাধিক মানুষের মানববন্ধন জাউয়া বাজার ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতক-দোয়ারাবাজার রুটে ভারতীয় গরু-মহিষের নিরাপদ করিডোর, রমরমা রশিদ বাণিজ্য ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক তিন মাদক ব্যবসায়ী এক হাতে বাহিনী, অন্য হাতে স্বাবলম্বিতা: আনসার সদস্য হাবিবুর রহমানের সাফল্যের গল্প ঝাড়ু মিছিল গাজীপুরের কালিয়াকৈরে: জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই ছাতকে যুবলীগ নেতা শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই সদস্য কুপিয়ে জখম দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা শেষ হয়নি: মিজান চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর বাড়িতে পুলিশি অভিযান ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

শাপলা চত্বরের ঘটনা নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাপলা চত্বরের ঘটনা নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদন : রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম কর্মীদের সমাবেশে নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনা ঘটে। সে ঘটনায় তৎকালীন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফের সংশ্লিষ্টতা রয়েছে বলে দোষারোপ করা হয়। তবে সেটি সত্য নয় বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

শুক্রবার (০৩ জানুয়ারি) বিকেল ৫টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

হাঁটে হাড়ি ভাঙা’ প্রথম পর্ব শিরোনামে দেওয়া পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক না, তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন কিন্তু সব সিদ্ধান্ত আসত একেবারে উপর থেকে।’

এ সময় পোস্টে তিনি ‘সিরিজ চলবে, এখন আমার পালা’ বলেও ইঙ্গিত দেন।

২০১৩ সালের ৫ মে রাজধানীর ব্যস্ততম ও অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে কর্মসূচি দিয়েছিল হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করাসহ ১৩ দফা দাবি তুলে ধরে সংগঠনটি।

দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে। রাতে শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। শেষ পর্যন্ত পুলিশ, র‍্যাব ও বিজিবি অভিযান চালিয়ে খালি করে শাপলা চত্বর।

গণমাধ্যমের প্রকাশিত সংবাদ অনুযায়ী, ওই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। হেফাজতের কর্মসূচি নিয়ে এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘আমাদের সরলতাকে দুর্বলতা ভাববেন না, রাতের মধ্যেই আপনারা ঘরে ফিরে যাবেন এবং ভবিষ্যতে আপনাদের আর ঘর থেকে বের হতে দেওয়া হবে না।’

অভিযানে শাপলা চত্বর খালি করার পর সৈয়দ আশরাফ বলেছিলেন, ‘হেফাজতে ইসলাম বিড়ালের মতো লেজ গুটিয়ে চলে গেছে।’

সূত্র – কাল বেলা

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD