1. atherabeed4@gmail.com : abeed bhai : abeed bhai
  2. admin@jawabazarerdak.com : ডাক ডেস্ক :
  3. nafisatef94@gmail.com : Nafis Fuad Atef : Nafis Fuad Atef
  4. Kingmusharrof1992@gmail.com : মোশাররফ হোসেন : মোশাররফ হোসেন
  5. abubakarchy97@gmail.com : Siddik Chowdhury : Siddik Chowdhury
জাতিসংঘের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান ঢাকার - সত্য ও ন্যায় এর কথা বলে
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রতিবাদে ছাতকে সহস্রাধিক মানুষের মানববন্ধন জাউয়া বাজার ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতক-দোয়ারাবাজার রুটে ভারতীয় গরু-মহিষের নিরাপদ করিডোর, রমরমা রশিদ বাণিজ্য ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক তিন মাদক ব্যবসায়ী এক হাতে বাহিনী, অন্য হাতে স্বাবলম্বিতা: আনসার সদস্য হাবিবুর রহমানের সাফল্যের গল্প ঝাড়ু মিছিল গাজীপুরের কালিয়াকৈরে: জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই ছাতকে যুবলীগ নেতা শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই সদস্য কুপিয়ে জখম দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা শেষ হয়নি: মিজান চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর বাড়িতে পুলিশি অভিযান ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতিসংঘের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান ঢাকার

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জাতিসংঘের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান ঢাকার

নিজস্ব প্রতিবেদন:উন্নয়নের অগ্রযাত্রা বজায় রাখতে জাতিসংঘের কান্ট্রি টিমের (ইউএনসিটি) সঙ্গে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে ঢাকা।

বুধবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের নেতৃত্বে ইউএনসিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনকে তাদের চলমান কার্যক্রম সম্পর্কে ব্রিফ করেন।

আরও জানানো হয়, বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যৌথ পদক্ষেপের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়।
বৈঠককালে পররাষ্ট্র সচিব ইউএনসিটির কাছে বহুপক্ষবাদের ক্ষেত্রে বাংলাদেশের বিশ্বনেতা হিসেবে আবির্ভাবের কথা তুলে ধরেন।

ইউএনসিটি দলে ইউএনএইচসিআর, আইওএম, ইউএন উইমেন, ইউএনএফপিএ, ইউনেস্কো, ইউনিসেফ, এফএও, ইউএনআইডিও, ইউএনওডিসি, আইএফএডি, ইউএনওপিএস, ডব্লিউএইচও, ডব্লিউএফপি, ইউএনডিপি এবং আইএলওসহ বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।
ব্রিফিংয়ে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক মানব উন্নয়ন, টেকসই, স্বাস্থ্য ও প্রাণবন্ত পরিবেশ, অন্তর্ভুক্তিমূলক শাসন এবং লিঙ্গ সমতাসহ ইউএনসিটির অধীনে বাংলাদেশে পরিচালিত কৌশলগত অগ্রাধিকার ক্ষেত্রগুলো তুলে ধরা হয়।

সূত্র – বার্তা ২৪

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD