মঙ্গলবার উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এবং মেজর জাবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এদিকে, কৃত্রিম সংকট তৈরি করলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ গ্রহনের পাশাপাশি ব্যবসায়ীদের সর্তকতা করা হয়।
জানা যায়, গোবিন্দগঞ্জ নতুনবাজার, ট্রাফিক পয়েন্ট বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করে বিক্রি এবং মজুতদারির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ টি মামলা দায়ের করে ৬ ব্যবসায়ীর কাছ থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময়, হাজী আব্দুল কদ্দুছ সুপার শপে ১ লক্ষ টাকা, ফখরুলের দোকানে ৫০ হাজার, আল আমিন ষ্টোরে ৫০ হাজার টাকা, উসমান স্টোরে ১ লক্ষ ১০ হাজার, ওয়ালিদ এন্টারপ্রাইজে ৩০ হাজার, মা-বাবা পোল্ট্রি দোকানে ৩০ হাজার সহ মোট ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও হাজী আব্দুল কদ্দুছের দোকানের অতিরিক্ত পণ্য ৩ কার্যদিবসের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম আমার দেশ কে বলেন, ভেক্তারা যেন সহজভাবে নিত্যপণ্য ক্রয় করতে পারে সেই লক্ষ্যে আমাদের প্রশাসন কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service
Leave a Reply