1. atherabeed4@gmail.com : abeed bhai : abeed bhai
  2. admin@jawabazarerdak.com : ডাক ডেস্ক :
  3. nafisatef94@gmail.com : Nafis Fuad Atef : Nafis Fuad Atef
  4. Kingmusharrof1992@gmail.com : মোশাররফ হোসেন : মোশাররফ হোসেন
  5. abubakarchy97@gmail.com : Siddik Chowdhury : Siddik Chowdhury
জাতীয় নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র বাধাগ্রস্থ হবে : মিজান চৌধুরী-সত্য ও ন্যায় এর কথা বলে
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রতিবাদে ছাতকে সহস্রাধিক মানুষের মানববন্ধন জাউয়া বাজার ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতক-দোয়ারাবাজার রুটে ভারতীয় গরু-মহিষের নিরাপদ করিডোর, রমরমা রশিদ বাণিজ্য ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক তিন মাদক ব্যবসায়ী এক হাতে বাহিনী, অন্য হাতে স্বাবলম্বিতা: আনসার সদস্য হাবিবুর রহমানের সাফল্যের গল্প ঝাড়ু মিছিল গাজীপুরের কালিয়াকৈরে: জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই ছাতকে যুবলীগ নেতা শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই সদস্য কুপিয়ে জখম দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা শেষ হয়নি: মিজান চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর বাড়িতে পুলিশি অভিযান ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র বাধাগ্রস্থ হবে : মিজান চৌধুরী

ডাক ডেস্কঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জাতীয় নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র বাধাগ্রস্থ হবে : মিজান চৌধুরী

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দোসররা অন্তর্র্বতী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র করছে। ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে।

শিশু ধর্ষণ, চুরি-ছিনতাই সহ নানা অপকর্ম বৃদ্ধি পাচ্ছে। একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হলে গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্থ হবে। এর ফলাফল জাতির জন্য মঙ্গলজনক হবেনা।

তিনি সোমবার (১৭ মার্চ) ছাতক উপজেলার দোলারাবাজার ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

যুক্তরাজ্য বিএনপি নেতা মোঃ গৌছ মিয়ার সভাপতিত্বে, ছাতক উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান রুহেল ও দোলারবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান আলীর যৌথ পরিচালনায় এবং যুবদল নেতা সুরমান আহমদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন।

এছাড়া মাহফিলে দোলারবাজার ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © jawabazarerdak @Gadgetgallery IT Service

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD